মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

চট্টগ্রামে ঘাটে অভিযানে ২৫০০ কেজি মা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১৬:০২

চট্টগ্রাম মহানগরের একটি ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫শ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। চার বোটের ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে নগরের ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে নৌ পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার তথ্য পেয়ে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়।এসময় সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা ২ হাজার ৫শ কেজি মা ইলিশ জব্দ করা হয়। ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায়, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর