মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৫, ১২:১৩

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অভিযুক্ত কর্মচারী হলেন মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

অভিযোগ ও কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, আবু সুফিয়ান মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা সমীচীন বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। আদেশে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষর করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর