মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সাবেক এমপি মোস্তাফিজুর রহমান

"দেশে নব্য স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, এদের হটাতে হবে"

এ.কে.এম রাকিব হোসাইন, পটুয়াখালী

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫, ১২:৩০

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। সকাল থেকে সভা স্থলে ছয়টি ইউনিয়নয় থেকে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এতে প্রায় ৩ হাজার নেতা-কর্মী অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি ১১৩ পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা কর্তৃক আয়োজিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলন রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা মুজাহিদ কমিটি সদর আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফরাজী, ইসলামী আন্দোলন সমর্থিত কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দীন খান দুলাল ও ধুলাসসার ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম প্রমুখ।

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, "জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশে এখন নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে। একটি দল ক্ষমতায় যাবার আগেই সবকিছু দখল করে রেখেছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সমমনা দল গুলোর নেতৃত্বে এই নব্য স্বৈরাচার হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি আমরা।" বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আমি নিজে আজীবন বিএনপির রাজনীতি করলেও ৫ই আগস্টের পরে এই দলটির অব্যাহত চাদাবাজি, লুটপাট আর দখলদারিত্বের ফলে বাধ্য হয়েছি পরিচ্ছন্ন রাজনীতি করা দল ইসলামী আন্দোলনে যোগ দিতে। তারেক রহমান বারবার সতর্ক করেও তার দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাই যে দলের কর্মীরা এখনই তার নেতার আদেশ মানেনা তাদের দ্বারা আগামীর বাংলাদেশ নিরাপদ হতে পারে না।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর