মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সোনারগাঁয়ে নতুন বিতর্ক: কাঁচপুরকে সিটিতে নেয়ার চেষ্টায় উত্তেজনা

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫, ১৬:১০

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁ আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। আসন্ন নির্বাচনকে ঘিরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের দক্ষিণাংশকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির স্বাক্ষরিত একটি চিঠি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। চিঠিতে কাঁচপুরের দক্ষিণাংশকে সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়ে মতামত চাওয়া হয়। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বৃহস্পতিবার বিকেলে কাঁচপুর বাজারে শত শত মানুষ বিক্ষোভ করে এবং “আমরা সোনারগাঁওবাসী, সিটি করপোরেশনে নয়” শ্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এ সময় গণসাক্ষর কর্মসূচির মাধ্যমে স্থানীয়রা প্রস্তাবের বিরোধিতা জানান।

স্থানীয় সমাজসেবক বি.এম. ডালিম বলেন, সোনারগাঁ কেবল একটি উপজেলা নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। ভোটের রাজনীতি বা প্রশাসনিক স্বার্থে কেউ এই মানচিত্র নিয়ে খেলা করতে চাইলে আমরা তা মেনে নেব না।”

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল হোসাইন বলেন, এটি নিছক প্রশাসনিক পরিবর্তন নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। এর মাধ্যমে সোনারগাঁয়ের ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সোনারগাঁ থেকে কাঁচপুরকে সিটি করপোরেশনের আওতায় আনা হলে স্থানীয় আসনের রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

একজন জেলা প্রশাসক দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা রয়েছে; প্রশাসনিক উদ্দেশ্য নয়, বরং রাজনৈতিক।”

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও তরুণ সমাজ দাবি তুলেছেন, “সোনারগাঁ এক ও অভিন্ন” — এই পরিচয় রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি চিঠি এসেছে, তবে এটি শুধুমাত্র প্রাথমিক মতামতের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জনগণের স্বার্থবিরোধী কিছু হলে আমরা তা অবশ্যই জানাব।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে “সোনারগাঁ এক ও অভিন্ন” নামে প্রচারণা দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের ভাষায়,
এটি শুধু কাঁচপুরের নয়, পুরো সোনারগাঁয়ের মর্যাদার প্রশ্ন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর