মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এবার আসছে ৫ ঘণ্টার ‘বাহুবলী ৩’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫, ১৫:০৭

মুক্তির এক দশক পরও কমেনি ‘বাহুবলী’ সিনেমার আবেদন। ওটিটি প্লাটফর্ম ও ইউটিউবে এখনো দাপটের সঙ্গে চলছে সিনেমাটির দুটি পর্ব ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’। এবার সেই জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে নিতে আসছে বাহুবলীর তৃতীয় পর্ব।

ভারতীয় গণমাধ্যম বলছে, নতুন পর্বটির নাম রাখ হয়েছে ‘বাহুবলী ৩: দ্য এপিক’।

বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম পর্বের মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে নতুন এই সংস্করণ। এর সময়সীমা থাকবে টানা ৫ ঘণ্টা! তবে এটি সম্পূর্ণ নতুন কোনো পর্ব নয়। ‘বাহুবলী: দ্য এপিক’ মূলত দুই পর্বকে একত্রে সংযুক্ত করে তৈরি একটি বিশেষ সংস্করণ।

এর আগে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয় ‘বাহুবলী’র দুটি পর্ব। তখনই গুঞ্জন ছড়ায়, নতুন কোনো সংস্করণ বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন পরিচালক এস. এস. রাজামৌলি।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ দক্ষিণ ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এটি প্রভাসকে রাতারাতি সুপারস্টার বানিয়েছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শেঠি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’। ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর