মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

পাকিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে কর্নেল-মেজরসহ ১১ সেনা সদস্য নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাইয়ে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানে (আইবিও) একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজরসহ ১১ সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত রাতে ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাইয়ে অভিযান পরিচালনা করে।

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযান পরিচালনার সময় ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজ বাহিনীর ১৯ সদস্য নিহত হয়।

এতে আরও বলা হয়েছে, গুলি বিনিময়ের সময়, ৩৯ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, যিনি সামনে থেকে তার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন, এবং তার সেকেন্ড-ইন-কমান্ড, ৩৩ বছর বয়সী মেজর তৈয়ব রাহাত তাদের নয়জন সেনা নিহত হয়।

নিহত অন্য সদস্যরা হলেন- ৩৮ বছর বয়সী নায়েব সুবেদার আজম গুল, ৩৫ বছর বয়সী নায়েক আদিল হুসেন, ২৪ বছর বয়সী নায়েক গুল আমির, ৩১ বছর বয়সী ল্যান্স নায়েক শের খান, ৩২ বছর বয়সী ল্যান্স নায়েক তালিশ ফারাজ,৩২ বছর বয়সী ল্যান্স নায়েক ইরশাদ খান, ২৮ বছর বয়সী ল্যান্স নায়েক ইরশাদ খান, তুফা খান, ২৩ বছর বয়সী সিপাহী আকিব আলী ও ২৪ বছর বয়সী সিপাহী মুহাম্মদ জাহিদ।

আইএসপিআর জানিয়েছে, ওই এলাকায় ভারতীয় মদদপুষ্ট অন্য কোনো খারজি সদস্য পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈন্যদের এ ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ১৯ জন সন্ত্রাসীকে হত্যার জন্য দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং লেফটেন্যান্ট কর্নেল আরিফ এবং মেজর রাহাতসহ সৈন্যদের শাহাদাতের জন্য শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন, নির্ভীক নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর