মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সততা, দক্ষতা ও নেতৃত্বে বদলে গেছে গ্রাহকসেবা—শৃঙ্খলিত প্রতিটি অফিস

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির রূপকার সুজিত কুমার বিশ্বাস

তৈয়বুর রহমান, চরফ্যাশন (ভোলা)

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৫, ১৩:১৬

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সুজিত কুমার বিশ্বাস শুধু একজন প্রশাসক নন—তিনি একজন আদর্শবান, নিবেদিতপ্রাণ সংগঠক ও উন্নয়নদূত। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সততার কারণে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন প্রতিটি অফিসে এসেছে দৃশ্যমান পরিবর্তন।

নিয়মশৃঙ্খলা, স্বচ্ছতা ও সেবার মান উন্নয়নে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। প্রতিটি অফিসে কাঠামোগত সংস্কার, দাপ্তরিক কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থাপনা এবং কর্মচারীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনয়ন—সবকিছুই তাঁর নেতৃত্বে সম্ভব হয়েছে।

গ্রাহকদের সন্তুষ্টি এখন চোখে পড়ার মতো চরফ্যাশনের বাসিন্দা ও বিদ্যুৎ গ্রাহক মো. মিজানুর রহমান বলেন,আগে অনেক সময় সংযোগ বা বিল সংক্রান্ত কাজ করতে দেরি হতো। এখন অফিসে গেলে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করে। জিএম স্যারের নেতৃত্বে অফিসের পরিবেশ ও সেবার মান অনেক উন্নত হয়েছে।

দৌলতখান উপজেলার গৃহিণী রুবিনা আক্তার জানান, বিদ্যুৎ সংযোগ ও বিল পরিশোধ এখন অনেক সহজ। গ্রাহকসেবা কর্মকর্তা ফোন ধরেন, সমস্যা শুনেন ও দ্রুত ব্যবস্থা নেন—এটি আগে কল্পনাও করিনি।

সততা ও দক্ষ প্রশাসনের প্রতীক সুজিত কুমার বিশ্বাসের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের প্রতি দায়িত্ববোধ ও শৃঙ্খলার এক নতুন ধারা সৃষ্টি হয়েছে। অফিসের প্রতিটি সেক্টর এখন সু-সংগঠিতভাবে পরিচালিত হয়, যার ফলে গ্রাহকসেবা হয়েছে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ মনে করেন—ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির এই অগ্রযাত্রা বজায় থাকলে জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা হবে দেশের মধ্যে একটি মডেল।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর