মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গাইবান্ধায় মিডিয়া কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৬:৫৭

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী মিডিয়া কর্মীদের এক কর্মশালা আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ রফিকুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম, রংপুর ইউনিসেফ আঞ্চলিক ফিল্ড অফিসার মোঃ মঞ্জুর আহমেদ, উপপরিচালক (মহিলা ও সমন্বয়ক) গাজী শরীফা ইয়াসমিন, সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন এবং হু’র মনিটরিং অফিসার ডা. জাকারিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধুকর সম্পাদক রেজাউল হক, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় শিশুদের টিকাদান কার্যক্রমকে সফল করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের টিকাদানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর