মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সচিবালয়ে আগতদের হাতে কাপড়ের ব্যাগ দিচ্ছে মনিটরিং টিম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৮

বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধের কার্যক্রম বাস্তবায়নে অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ (৭ অক্টোবর) মঙ্গলবার সকাল নয়টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে শুরু হয় অভিযান।

পরিবেশ মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন। সচিবালয়ে প্রবেশের সময় কারও হাতে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা জব্দ করে বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন, যাতে কেউ নিষিদ্ধ প্লাস্টিক নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। আগতদের প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো হচ্ছে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের এই পদক্ষেপ কেবল শুরু। ধাপে ধাপে দেশের সব সরকারি অফিসে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এতে প্লাস্টিক দূষণ কমবে, পরিবেশ রক্ষা পাবে এবং টেকসই জীবনধারার প্রসার ঘটবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর