মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবু নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহাবুবুর রহমান।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে ছিল বাবুর শ্বশুরবাড়ি। ২০২২ সালের১৫ জুলাই দুপুরে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)-কে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন বাবু। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ফেরার পথে অভয়নগরের চাঁপাতলা গ্রামে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রাখেন।

ঘটনার পর বাবু নিজেই বসুন্দিয়া পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

ওই ঘটনায় নিহত বিথির বাবা মুজিবর রহমান অভয়নগর থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই বাবু তার মেয়ের ওপর নির্যাতন চালাতেন এবং একাধিকবার অর্থ দাবি করতেন। ঘটনার দিনও ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী ও সন্তানদের হত্যা করেন বাবু।

পুলিশ তদন্ত শেষে অভয়নগর থানার এসআই গোলাম হোসেন ২০২২ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার বাবুর মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর