মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভোলার চরফ্যাশনে হাজারো তরুণের অহংকার -স্মার্ট যুবনেতা মোঃ হাসান মিজি

তৈয়্যবুর রহমান, চরফ্যাশন (ভোলা)

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

ভোলার চরফ্যাশনের রাজনৈতিক অঙ্গনে তরুণদের মধ্যে অনুপ্রেরণার প্রতীক হিসেবে উঠে এসেছেন মোঃ হাসান মিজি—একজন ত্যাগী, স্মার্ট ও দূরদৃষ্টিসম্পন্ন যুবনেতা। তিনি হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বর্তমানে ইউনিয়ন যুবদলের আইকন হিসেবে সমাদৃত।

দলের প্রতি গভীর আনুগত্য, কর্মীদের প্রতি ভালোবাসা এবং এলাকার মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম তাঁকে তরুণ সমাজের কাছে জনপ্রিয় করে তুলেছে। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে, যখন বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার, তখন নিজের অর্থ ব্যয়ে ও ঝুঁকি নিয়ে হাসান মিজি দলের কর্মীদের পাশে থেকেছেন নির্ভীকভাবে।

বিপদের সময় বিএনপি পরিবারের পাশে দাঁড়ানো এই নেতার দৃঢ় অবস্থান তাঁকে হাজারো তরুণের হৃদয়ে স্থান করে দিয়েছে। ২০০১ সাল থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত। মাঠে-ময়দানে সংগঠনের স্বার্থে কাজ করে গেছেন নিরবচ্ছিন্নভাবে। স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা বলছেন—হাসান মিজি শুধু নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তাঁর মতো নেতাই পারে হাজারীগঞ্জে যুবদলকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করাতে।”বর্তমানে হাজারীগঞ্জের তরুণ প্রজন্ম তাঁকে দেখছে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে।

তাঁর লক্ষ্য—“যুবদলের প্রতিজ্ঞা, তারুণ্যের জয়” বাস্তবে রূপ দেওয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর