মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

স্ক্রিনশট ফাঁস করে সতর্ক করলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৬:২২

শোবিজ তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার ভুয়া আইডির খপ্পরে অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার নাম ভাঙিয়ে টাকা চাওয়া হচ্ছে বলে সামাজিকমাধ্যমে সতর্ক করলেন ফারিয়া।

সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকে ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।

এরপর নেটিজেনদের প্রতি ফারিয়ার পরামর্শ দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না, এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

এর আগে অভনেত্রী সাদিয়া জাহান প্রভা ও নন্দিত চিত্রনায়ক আলমগীর পড়েছিলেন ভুয়া আইডির বিড়ম্বনায়। আলমগীরের পক্ষ থেকে আঁখি আলমগীর বিষয়টি সতর্ক করেন এবং প্রভা নিজেই নিজের ব্যাপারে কথা বলেন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর