মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এভারেস্টে তীব্র তুষারঝড়ে আটকা পড়লেন হাজারো পর্যটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৩:২৭

বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে যাওয়ায় আটকা পড়ে গেছেন তারা। 

সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূপৃষ্ঠ থেকে ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কার করার কাজে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। কয়েকজন পর্যটক ইতোমধ্যে পর্বত থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন।

স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন সংস্থার সামাজিক মাধ্যমের পোস্টে জানানো হয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। শনিবার দিনের শেষভাগ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই পথে এভারেস্টে প্রবেশ ও এ সংক্রান্ত টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর