মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

২০ বছর পর নতুন রূপে ফিরছে পিরোজপুর–ইসলামপুর সড়ক

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে দীর্ঘদিনের বেহাল সড়ক মেরামতে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

মেঘনা শিল্পাঞ্চলে ফ্রেশ সিমেন্ট কারখানা থেকে ইসলামপুর পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, স্কুল–কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘবে মান্নান নিজস্ব অর্থায়নে সড়ক মেরামতের উদ্যোগ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে রাস্তাটি অবহেলিত ছিল। ভারী যানবাহন চলাচল ও রক্ষণাবেক্ষণের অভাবে বড় বড় গর্ত তৈরি হয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছিলেন।

রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারীর নেতৃত্বে সড়ক মেরামতের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহানুর, আল-আমিন, স্বপন মিয়া, রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, যুবদল নেতা শাহীন রেজা, হাসান বশরি ও আরিফুল ইসলাম প্রমুখ।

স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন বলেন, “আমরা খুব খুশি যে রাস্তা মেরামত হচ্ছে। আগে বৃষ্টি হলে পানি জমে চলাচল করা যেত না। এখন আশা করছি, কষ্টটা কিছুটা হলেও কমবে।”

বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, “এলাকার মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নেই রাস্তা সংস্কার শুরু করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর