মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু, হাসপাতালে আরও দুইজন

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৬:০০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৬৫) ও সৌরভ দাস (২৫)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে দুজনেরই মৃত্যু হয়।

তিনি আরও জানান, মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই ঘটনায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর