মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

দূর্গাপূজায় ৫ দিন বন্ধের পরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৫, ১৪:৫২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সি,এন্ড,এফ কমিটির সহ-সভাপতি মো: নেছার উদ্দিন ভূঁইয়া বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গত সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত ৫ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার (৪ অক্টোবর) সকালে মাছ ররফতানির মধ্য দিয়ে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দূর্গাপূজায় আমদানি-রফতানি বন্ধ থাকার পর শনিবার সকালে মাছ রফতানির বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। শনিবার দুপুরে দুটি বিলে ৮ টি বাংলাদেশী ট্রাকে করে ৩৬ হাজার ৬ শত ৫৪ কেজি মাছ ভারতের আগরতলায় রফতানি করা হয়। যার মূল্য ৯১ হাজার ৬ শত ৩৫ মার্কিন ডলার।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়ীত মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর