মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১৪:৩২

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাত করেছেন তিনি।

সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেন।

মহাজোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য সুজন দে, যুগ্ম মহাসচিব সুকুমার পাল, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সজীব কুন্ডু তপু প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি তাদের সাথে কুশল বিনিময় করেন। সঙ্গে তাদের সর্বাঙ্গীন মঙ্গলও কামনা করেন।

এ সময় ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গণিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর