মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গাইবান্ধা পৌর শহরে তীব্র যানজট: ফুটওভার ব্রিজ নির্মাণে জোর দাবি

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১৩:২২

উত্তরের জনপদ গাইবান্ধা পৌর শহরের প্রধান সড়ক বর্তমানে দিনের বেশিরভাগ সময় তীব্র যানজটে অচল হয়ে পড়ে। প্রতিদিন বিভিন্ন রুটের মালবাহী ট্রাক শহরের ভেতর দিয়ে চলাচল করছে। এর সঙ্গে অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলের দখলদারিত্ব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

শহরের প্রাণকেন্দ্র—১ ও ২ নম্বর ট্রাফিক মোড়, রেলগেট, জেলখানা রোড, পুরাতন বাজার, বাসস্ট্যান্ড এবং ডিসি অফিস এলাকায় যানজট এখন নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। শুধু যানজটই নয়, পথচারীদের ভোগান্তিও সীমাহীন আকার ধারণ করেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়োবৃদ্ধরা প্রতিদিন সড়ক পারাপারের সময় চরম ঝুঁকিতে পড়েন।

তথ্যমতে, গত ছয় মাসে শহরের প্রধান সড়ক পারাপারের সময় অন্তত ১৭টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

এ পরিস্থিতিতে ১ ও ২ নম্বর ট্রাফিক মোড়, গোরস্থান মোড়, রেলগেট, জেল রোড, পুরাতন বাজার, বাসস্ট্যান্ড ও ডিসি অফিস এলাকাকে ঝুঁকিপূর্ণ পারাপার পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এসব স্থানে জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ নির্মাণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু পথচারীদের নিরাপত্তাই নিশ্চিত হবে না, বরং যানজটও অনেকাংশে কমে আসবে।

গাইবান্ধার সচেতন নাগরিক সমাজের অভিমত, আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু, বিকল্প সড়ক উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ফুটওভার ব্রিজ নির্মাণ ছাড়া শহরের যানজট সমস্যা দিন দিন আরও জটিল আকার ধারণ করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর