মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বিএনপি নেতা"

হিন্দু-মুসলিম ভাই-ভাই, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১৩:১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশে কোনো সংখ্যালঘু নেই—আমরা সবাই সমানভাবে বাংলাদেশী নাগরিক। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বুধবার (১ অক্টোবর) কাঁচপুর, সাদিপুর ও বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন,“৫ আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দেশের মানুষ সম্প্রীতির বন্ধনে যুগ যুগ ধরে বসবাস করছে। মসজিদ ও মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছে না—এটাই প্রমাণ করে আমরা সহাবস্থানে বিশ্বাসী।”

মান্নান আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্ঘুমভাবে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারসহ কয়েক শতাধিক নেতাকর্মী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর