মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কাঁচপুর ব্রিজে রক্তাক্ত সকাল: নিহত দুই ট্রাকচালক

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৫, ১২:৫১

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ ট্রাক চালক।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে ব্রিজের শিমরাইল অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরের দিকে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর হঠাৎ ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূরে দুই ট্রাক চালকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, একটি ট্রাক নষ্ট হয়ে গেলে অপর ট্রাকটি সেটিকে পেছনে বেঁধে মেরামতের জন্য টানছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের উপর দিয়ে ট্রাক উঠানোর চেষ্টা চলছিল। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের রহমতপুর এলাকার বাসিন্দা রাকিব, যিনি ভালো ট্রাকটির চালক ছিলেন। অন্য নিহত চালকের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত শিগগিরই জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর