মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

রূপগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৫, ১৭:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বাঘবেড় এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

ভুক্তভোগী আব্দুর রহিম জানান, তার ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাঘবেড় এলাকায় স্যানিটারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। নুরুজ্জামান ও হাবিবুর রহমান স্থানীয়ভাবে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে নুরুজ্জামান ও হাবিবুর রহমান পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় সাইফুল প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। বাবা আব্দুর রহিম তার ছেলে সাইফুল ইসলামকে বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর