মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

পুলিশ হেডকোয়ার্টার্স

জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৫, ১৪:২২

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নামে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রকাশিত জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয়।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কীভাবে তা বোধগম্য নয়’। বাস্তবে আইজিপি এমন কোনো মন্তব্য করেননি।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আইজিপির দেওয়া বক্তব্য বিকৃত করে ফটোকার্ডটি প্রস্তুত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর