মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

আখাউড়ায় দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেছেন-২৫ বিজিবি অধিনায়ক

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পুজা মন্দির পরিদর্শন করেছেন ২৫ বিজিবি অধিনায়ক ল্যাঃ কর্ণেল জাব্বার আহমেদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আখাউড়া উপজেলার কেন্দ্রীয় মন্দির পৌরশহরের রাধামাধব আখড়া পুজা মন্ডপ পরিদর্শনে আসেন।

এসময় তিনি মন্দির ঘুরে দেখেন, পুরোহিতের সাথে কথা বলেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি মন্দির কমিটির অফিস কক্ষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

মন্দির পরিদর্শন শেষে ২৫ বিজিবি অধিনায়ক ল্যাঃ কর্ণেল জাব্বার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৩৮টি পুজা ম-প সার্বক্ষনিক টহল এবং প্রহরা দিচ্ছে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামনেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি। দূর্গাপুজায় বিজিবি নিরাপত্তার প্রধান দায়িত্বে (লিড রোল) রয়েছে। এখানে কোন নিরাপত্তার ঝুঁকি নাই। সকলের মধ্যে চমৎকার মেলবন্ধন রয়েছে। যার ফলে সাধারণ জনগণ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন অতি উৎসাহের সাথে দূর্গাপুজা উদযাপন করছে। তিনি আরও বলেন বিজয়া দশমীর পরদিন পর্যন্ত বিজিবি টহল অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর