মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৩০

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাকু মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর প্রতিপক্ষের অন্তত ১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকু মাতুব্বর ওই গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের কুতুবউদ্দিন নামে এক ব্যক্তির ভ্যান চুরি হওয়ার পর সন্দেহ করা হয় পাশের সোনাখোলা গ্রামের সালাউদ্দিন খাঁ (২২)-কে। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সালিশ চলাকালীন সময়েই দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। দেশীয় অস্ত্র-শস্ত্র (ঢাল, সরকি, রামদা) নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন বাদশা মাতুব্বর এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন শাহজাহান খাঁ। সংঘর্ষে বাদশা মাতুব্বর পক্ষের জাকু মাতুব্বর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শিহাব মোল্লা (২২) ও সাব্বির (২১)-কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাকু মাতুব্বরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত হয়ে তার অনুসারীরা প্রতিপক্ষ শাহজাহান খাঁর অনুসারীদের বাড়িতে হামলা চালায়। হামলার শিকার অন্তত ১২টি বাড়ির মধ্যে রয়েছে— ছত্তার মুন্সী, রজ্জাক মুন্সী, শের আলী খাঁ, ইয়ার আলী খাঁ, আইয়ুব খাঁ, শাহজাহান খাঁ, রিয়াকত আলী খাঁ, হাচান খাঁ, মহাসীন খাঁ এবং সেলিম খাঁর বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই এসব বাড়িতে চড়াও হয়। ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং মূল্যবান মালামাল লুটে নেওয়া হয়। অনেক পরিবার প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একজন নিহত হয়েছেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর