মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ঘাঘট নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা, উপচেপড়া ভিড় দর্শনার্থীদের

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের উপচেপড়া ভিড় জমে যায়।

নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। এছাড়া উপস্থিত ছিলেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম, ইউপি সদস্য মো. সৈয়দ আলী, নাট্যজন আলমগীর কবির বাদল, আমিনুল ইসলাম লিটন, মো. এনামুল হক, হায়দার আলী, মো. সেলিম প্রামাণিক, আব্দুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্যোক্তাদের অন্যতম আল আমিন ও স্বপন প্রামানিক।

গাইবান্ধা ভেড়ামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটিসহ স্থানীয় যুবকদের উদ্যোগে এবং মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় খেলোয়াড়দের জন্য বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। দুই দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে প্রথম স্থান অধিকারীকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি এলইডি টিভি প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল নৌকার মাঝিদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর