মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চিতলমারীতে ১৭১টি মূর্তি নিয়ে পালিত হচ্ছে দুর্গোৎসব

এস.এম. সহিদুল হক টিপু, চিতলমারী (বাগেরহাট)

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় সর্বাধিক আকর্ষন নিয়ে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) মহা ষষ্টির মধ্যেদিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন এর পশ্চিম পাড়া চন্ডি ভিটায় এবছর সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে ১৭১টি দেব-দেবীর মুর্তি নিয়ে সাড়ম্বরে শারদীয় উৎসব পালিত হচ্ছে।

এই মন্দিরের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ জানান, খুলনা বিভাগের সর্বাধিক আকর্ষন ও ১৭১টি প্রতিমা নিয়ে এখানে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। ইতিপূর্বে আমরা সকল প্রকার প্রস্তুতি শেষ করেছি। এখানে লক্ষাধিক ভক্তবৃন্দের মিলন মেলায় রুপ নেবে। সর্বোচ্চ আইনশৃঙ্খলা মধ্যেই এই পুজো শুরু হয়েছে এবং শেষ হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন জানান, চিতলমারী উপজেলায় এবছর ১৫২টি পুজা মন্ডবে শারদীয় উৎসব পালিত হচ্ছে। তারমধ্যে অন্যতম চরবানিয়ারি ইউনিয়ন এর চন্ডি ভিটা ও পঞ্চপল্লী (পাঁচপাড়া) শারদীয় উৎসবে লোক সমাগম বেশী হবে। সর্বপরি আইন শৃঙ্খলার বিষয়টিও থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এ্যাড. অসীম কুমার সমাদ্দার বলেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি ভক্তবৃন্দের নিরাপত্তায় আমাদের সেচ্ছাসেবক দল ও মন্দির কমিটির লোকজন রয়েছেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি), শাহাদাৎ হোসেন জানান, শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলার দায়িত্বে থানা পুলিশ এর পাশা-পাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর