মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে মাউশির নতুন নির্দেশনা, আজ থেকেই কার্যকর

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে বিজোড় মাসে। আর এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তি করা হবে।

আজ (২৮ সেপ্টেম্বর) রবিবার এ সংক্রান্ত চিঠি মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, এবার থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে শুধুমাত্র বিজোড় মাসে (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর)।

চিঠিতে আরো বলা হয়েছে, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদন প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

জেলা শিক্ষা কর্মকর্তারা তা নিষ্পত্তি করবেন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে। পরে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর