মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৩, ২২:৪২

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

সোমবার (১২ জুন) বিকেল ৪ টার দিকে কুমারখালীর সৈয়দ মাসউদ রুমি সেতু (মীর মশাররফ সেতু) এবং রেল সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনিসহ মোট ১৩জন গোসল করতে গড়াই নদীতে নেমেছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগর বেড়াতে আসেন। বিকেলে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান দেখে একসঙ্গে সাঁতরে গড়াই নদী পার হওয়ার জন্য নদীতে নামেন তারা। নদী পার হওয়ার সময় তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। দু’জন পাড়ে উঠতে পারলেও তানভীর নিখোঁজ হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর