মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

চিতলমারীতে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎এসএম শহীদুল হক, চিতলমারী (বাগেরহাট)

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা ।

‎এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পথসভার আয়োজন করা হয়।

‎চিতলমারী উপজেলা প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে পথ সভায় মিলিত হয়।

‎ডা: আবুল কালাম কাজীর সভাপতিত্বে পথ সভায় ইসলামী আন্দোলনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

‎এ পথ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাগেরহাট ১ আসনের মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আবুল কালাম কাজী। উপজেলা শাখার সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

‎বক্তারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে পি.আর পদ্ধতিতে নির্বাচন চালু করা সময়ের দাবি। নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হলে সাংবিধানিক সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবি উত্থাপন করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর