মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

চকরিয়ায় একদিনে পৃথক স্থানে দুই জনের লাশ উদ্ধার

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার পৃথক স্থানে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার ভোরে চকরিয়ার মাতামুহুরী ব্রিজের নিচের দক্ষিণ পাশে দিক ফিলিং স্টেশন থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিন নামে টমটম গ্যারেজ মালিকের রক্তাক্ত লা"শ দেখতে পায় স্থানীয়। তাদের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে। ব্যবসায়ী গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদচর দীঘিরপাড়ার বাসিন্দা।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। এরপর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

অন্যদিকে চকরিয়ার বদরখালীতে হারুন নামে এক সিএনজি অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকালে বদরখালী এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, দুটি ঘটনা তদন্ত করার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর