মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মোহাম্মদ মিনার উদ্দিন আলী, কক্সবাজার

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা (যার মুল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা) দুইটি মোবাইল সেট ও নগদ ১০ লক্ষ টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ইউপির ০৪নং ওয়ার্ড চিংথুই পাড়াস্থ হ্লাথোয়াইছা মার্মার সেমি পাকা টিনসেড বসত ঘর থেকে ১২টি বান্ডেলে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো,নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিংথোয়াই পাড়া এলাকার হ্লাথোয়াইছা মারমার মেয়ে উছাইয়ে মার্মা (১৫) এবং একই এলাকার মৃত মংপ্রছিং মারমার মেয়ে মাচিংওয়াং মারমা (৮০)।

পুলিশ জানায়, শনিবার সকাল ৭:৪৫ ঘটিকার সময়ে নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৫নং সোনাইছড়ি ইউপির ০৪নং ওয়ার্ড চিংথুই পাড়াস্থ হ্লাথোয়াইছা মার্মার সেমি পাকা টিনসেড বসত ঘর এর ভিতরে পরষ্পর যোগসাজশে ও জ্ঞাতসারে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের বাড়িতে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গিয়ে ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা, দুইটি মোবাইল ও নগদ ১০ লক্ষ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর