মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ রুটে ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ/বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, গাইবান্ধা’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক জে এইচ মজকুরী অনু, সহ-সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল মোতালেব মন্ডল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রায়হেন শফিউল্লাহ খোকন, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণ গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের দাবি। এই টানেল নির্মিত হলে রংপুর বিভাগের আট জেলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে এবং উত্তরবঙ্গ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।

তাঁরা আরও বলেন, প্রায় ১৬ বছর ধরে টানেল বাস্তবায়ন কমিটি আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু রাজনৈতিক সংকীর্ণতার কারণে এই দাবি এখনও বাস্তবায়িত হয়নি। বক্তারা ঘোষণা দেন, টানেল নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর