মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ায় কেড়ে নেওয়া হলো থাই সুন্দরীর মুকুট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরি খান ২০২৬-এর মুকুট জয়ের মাত্র একদিন পরই খেতাব হারালেন সুপান্নি নয়নোনথং। এই সুন্দরীর একাধিক বিতর্কিত ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে অসঙ্গতি দেখিয়ে খেতাব বাতিল করে আয়োজক কমিটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়নোনথংয়ের কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাই তাকে আসন্ন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬-এও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

ভিডিওগুলোতে তাকে ধূমপান করতে, অন্তর্বাস পরে নাচতে এবং সেক্স টয় ব্যবহার করতে দেখা যায়। এসব দৃশ্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার পর ২৭ বছর বয়সী নয়নোনথং সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ক্ষমা চান। তিনি জানান, করোনাকালে চরম আর্থিক সংকটে পড়েছিলেন এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে অনলি ফ্যানস-এ কনটেন্ট তৈরি করেছিলেন। পরে মায়ের মৃত্যু হয়। তিনি আরো বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরো উন্নত করব এবং যেন আর কখনো এমন কিছু না ঘটে।’

নয়নোনথং অভিযোগ করেছেন, কিছু অবৈধ জুয়ার ওয়েবসাইট তার ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করছে। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা থাইল্যান্ডে সৌন্দর্য প্রতিযোগিতার নীতি-নৈতিকতা ও প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের সীমারেখা নিয়ে সৃষ্টি করেছে নতুন বিতর্ক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর