মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

রোনালদোর গোল, দারুণ জয়ে শীর্ষে আল নাসর

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪

সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে আল নাসর। বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলের জয়ে টেবিলের শীর্ষে তিন পয়েন্টের পরিষ্কার ব্যবধানে এগিয়ে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

দুই দলই ম্যাচে এসেছিল সমান তিনটি করে জয়ের রেকর্ড নিয়ে। তবে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে আল নাসরই ধরে রাখলো নিজেদের শতভাগ জয়ের ধারা।

খেলার নবম মিনিটেই সাদিও মানের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় আল নাসর। কিংসলি কোমানের চমৎকার একটি ড্রিবল ও ক্রস থেকে বল পেয়ে ডানদিক থেকে জোরালো শটে জালে বল জড়ান সাবেক লিভারপুল ও বায়ার্ন তারকা মানে।

এরপর ৩৫ মিনিটে গোল করলেন রোনালদো। এই গোলেও অবদান ছিল মানের। একটি নিখুঁত চিপ পাসে আল ইত্তিহাদের রক্ষণভাগ চিরে বল বাড়ান তিনি। সুযোগের সদ্ব্যবহার করে দুর্দান্ত এক হেডে গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচকে পরাস্ত করেন রোনালদো।

এই গোলটি ৪০ বছর বয়সী রোনালদোর চলতি লিগে চতুর্থ গোল, প্রথম ম্যাচে আল তাওওনের বিপক্ষে একটি এবং আল রিয়াদের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। সবমিলিয়ে তার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৪৬-তে। হাজার গোলের মাইলফলকও আর বেশি দূরে নয়।

গত মৌসুমে ১৩ পয়েন্টের ব্যবধানে আল নাসরের চেয়ে এগিয়ে থেকে শিরোপা জিতেছিল আল ইত্তিহাদ। তবে এবার মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রোনালদো-মানে-কোমানদের আল নাসর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর