মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৫০ হাজার টাকা জরিমানা

শাহজাদপুরে নবজাতকের মৃত্যুর পর বিস্কিটের প্যাকেটে গুমের চেষ্টা

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২

সিরাজগঞ্জের শাহজাদপুরে 'পিস ল্যাব এ্যান্ড হসপিটাল' নামের বেসরকারি একটি হাসপাতালে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে বিস্কিটের প্যাকেটে করে লাশ গোপন করার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এসময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত ও রোগীর স্বজনরা জানান, উপজেলার পৌর সদরের ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত পিস ল্যাব এ্যান্ড হসপিটালে গত বুধবার বিকেলে গর্ভবতী নারীকে সিজারের সময় হাসপাতালের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতককে বিস্কিটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রেখে স্বজনদের জানায় বাচ্চা গর্ভেই দুইদিন আগে মারা যাওয়ায় পঁচে গলে গেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এমন দাবী করলেও অপারেশনের আগে কোনরকম পরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশের ডাক্তার অনুপস্থিত ছিল, অপারেশনের পর নবজাতককে রাখার জায়গা না থাকায় এবং হাসপাতালে ১০ টি বেডের অনুমতি থাকলেও ১৮ টি বেড স্থাপন করায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান হাসপাতালের নথিপত্র তলব করেন। এসময় ফারুক নামের হাসপাতালের একজন শেয়ার হোল্ডারকে আটক করে নিয়ে যায়।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর