মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যশোরে মধ্যরাতে তালা ভেঙে তিনজনকে অজ্ঞান করে টাকা ও সোনা লুট

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪

যশোরে মধ্যরাতে একটি বাড়িতে ঢুকে এক পরিবারের তিনজনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল রূপদিয়া গ্রামে বুধবার দিবাগত রাতে । আহত অবস্থায় তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন ওই গ্রামের মফিজুর রহমান, তার স্ত্রী শামীমা ও ছেলে মারুফ বিল্লাহ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে তারা সবাই ঘুমিয়ে পড়েন। রাতের আঁধারে ডাকাতদল বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে স্প্রে জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনজনকে অজ্ঞান করে এবং ঘরে থাকা এক লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। ভোরে পাশের বাড়ির লোকজন প্রধান গেট খোলা দেখে ভেতরে প্রবেশ করলে ভুক্তভোগীদের অচেতন অবস্থায় পায়। পরে তারা দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর