মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিক্ষার্থীদের দাবির মুখে রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি দিল মাভাবিপ্রবি প্রশাসন

বিজয় সরকার, মাভাবিপ্রবি

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৮

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল-বিচার কমিটি গঠন না হওয়া এবং রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ রাখা ও ২৪ সেপ্টেম্বরের মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ।

যদিও পরে ছাত্রদল ও শিবির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা পুনরায় ২৪ সেপ্টেম্বর তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে তালা খুলে দেন।

নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়-
“অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার উদ্ধৃত জরুরি পরিস্থিতিতে সকল ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১(১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরত রাখা হলো। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ-কে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।”

এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আংশিকভাবে পূরণ হলো বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর