মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ ফরিদা পারভীনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

পশ্চিম বাছহালি গ্রামের বাসিন্দা মোঃ মেহেদী হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষিকা দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠান পরিচালনায় একের পর এক অনিয়ম করে আসছেন।

অভিযোগপত্রে বলা হয়—

নির্দিষ্ট সময়ে পাঠদান কার্যক্রম চালু না রাখা, শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিষ্ঠানের টিউশন ফি আত্মসাৎ, অবকাঠামো উন্নয়ন কাজে অনিয়ম ও লুটপাট, নৈশ প্রহরীর অনুপস্থিতির পরও বেতন উত্তোলন, ভর্তি ও ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়।

এছাড়া অভিযোগে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক নয় বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা অফিসের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা মোছাঃ ফরিদা পারভীন অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। আমাকে হয়রানি করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে।” তিনি দাবি করেন, নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলছে। এ প্রসঙ্গে স্থানীয় অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর