মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চিজকেক বানানোর সহজ রেসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

লোভনীয় কেকের মধ্যে চিজকেকের জনপ্রিয়তা বেশ ওপরে, তাতে কোনো সন্দেহ নেই। এই কেক খেতে বেশ সুস্বাদু। এছাড়া চিজকেক ছোট-বড় সবাই পছন্দ করে। এটি তৈরি করা অনেক সহজ, বাড়িতেই বানাতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়েই।

আসুন জেনে নেওয়া যাক চিজকেক কীভাবে বানাবেন-

উপকরণ

১. ডাইজেস্টিভ বিস্কুট গুঁড়া দেড় কাপ
২. ক্রিম চিজ ২ কাপ
৩. ডিমের কুসুম ২টি
৪. মিহি দানার চিনি আধা কাপ
৫. হুইপ ক্রিম এক কাপ
৬. জেলাটিন আধা চা চামচ
৭. ভ্যানিলা এসেন্স আধা চা চমচ
৮. মাখন আধা কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমেই বিস্কুটের মিহি গুঁড়ার সঙ্গে মাখন দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে ফ্রিজে আধা ঘণ্টা রেখে দিন। অন্যদিকে সসপ্যানে পানি দিয়ে জেলাটিন গলিয়ে নিন।

এবার একটি বড় বাটিতে চিনি, ডিমের কুসুম বিট করে তাতে হুইপ ক্রিম, চিজ, জেলাটিন, ভ্যানিলা এসেন্স মিলিয়ে আবার ভালোভাবে বিট করে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এরপর ফ্রিজ থেকে বিস্কুটের গুঁড়ার মিশ্রণটি বের করে তার ওপর কেকের মিশ্রণটুকু ঢেলে ৪-৫ ঘণ্টা ফ্রিজে রাখুন। জমে গেলে ফ্রিজ থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর