মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কার্গো ট্রাক আটক

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৩

বেনাপোলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ঔষধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন কসমেটিকস সামগ্রীসহ একটি কার্গো ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর নির্দেশনায় বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এসময় বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) আটক করে তল্লাশি করা হয়।

পরে ট্রাকটি বেনাপোল বিওপিতে নিয়ে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৭৬টি শাড়ি, ২১৫টি থ্রি পিস, ২টি মোটরসাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩ পিস ঔষধ এবং ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কার্গো ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।

অভিযানে আটককৃতরা হলেন মাগুরা জেলার হাজি রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্লার ছেলে আব্দুল মালেক (৪৬), একই জেলার শিবরামপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।

জিজ্ঞাসাবাদে তারা জানায়,বেনাপোলের নামাজগ্রামের বাসিন্দা বিল্লালের কাছ থেকে ২০ হাজার টাকার চুক্তিতে মালামালগুলো ঢাকা মিরপুরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে শাড়ি, থ্রি পিস, ঔষধ ও কসমেটিকস পাচার বেড়ে গেছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর