মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সম্মেলনে নতুন কমিটি নির্বাচিত

মোঃ আল আমিন, গাইবান্ধা।

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল মঙ্গলবার পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

সভাপতি পদে ঘোড়া প্রতীকে ৪৭১ ভোট পেয়ে মোশাররফ হোসেন বাবু নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল আরজু ছাতা প্রতীকে পান ৩২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন মকছুদার রহমান মকছু মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকে রাশেদুজ্জামান লিটন পান ২১০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন—

নুরে আলম সিদ্দিক পিটন (দেওয়াল ঘড়ি প্রতীক), প্রাপ্ত ভোট ৩৬৬।

হারুন অর রশিদ রাহাত (মই প্রতীক), প্রাপ্ত ভোট ৩২৫।

সম্মেলনের শুরুতে পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর উড়িয়ে উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন একই বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর