মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা 

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় পৌর শহরের দুটি স্থানে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের বনফুল হোটেলের সামনে রংপুরগামী তয়েজ এন্টারপ্রাইজ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আল-আমিন (২৩) এর দুই পায়ের ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো ৪ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আল-আমিন কুমিল্লা জেলার সদর (দক্ষিণ) উপজেলার জানুয়ার গ্রাম এলাকার সেলিম মিয়ার ছেলে।

অপরদিকে, একইদিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথায় ঢাকাগামী জনতা সুপার ডিলাক্স নামের আরেকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় যাত্রী সুজন ইসলাম (৩৫) ও আব্দুস ছালাম (৪৫)-এর শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দুজনই লালমনিরহাট জেলার বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর