মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অর্থ উপদেষ্টা

নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইউএনডিপি কেন জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে করে আমরা কারও সঙ্গে নেগোসিয়েশন করব না।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না।

সরকারের এই উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সব কিছুর জন্য সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার।

এ সময় বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর