মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গাইবান্ধায় বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ আল আমিন, গাইবান্ধা 

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, মৎস বিষয়ক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু, আমান উল্লাহ চৌধুরী সাজু, সদস্য মোস্তাক হোসেন ডলার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সর্বশেষ ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠিত হলেও প্রায় ৯ বছর ধরে তা পুনর্গঠন হয়নি। এছাড়া বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দসই লোকজন দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে।

এ সময় বক্তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর