মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আগাম জাতের ফুলকপি চাষে বীরগঞ্জের কৃষকরা ব্যস্ত

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) 

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

দিনাজপুরের বীরগঞ্জে সবজি চাষিরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম শীতকালীন সবজি চাষ ও ফসল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার সাতোর ইউনিয়নের প্রাননগর গ্রামে প্রথমবারের মতো আগাম ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন এই এলাকার চাষিরা। বছরের বিভিন্ন সময় বিভিন্ন সবজি চাষ করে থাকেন তারা। এ বছর তারা নতুন জাতের রত্ন, আর্লি স্পেশাল ও সার্মার হোয়াইট ফুলকপি চাষ করেছেন। ফলনও হয়েছে আশানুরুপ। এবছর ৮৫ হেক্টর জমিতে নতুন জাতের ফুলকপি চাষ করে পেয়েছেন তারা সফলতা। কৃষক মো.ফরিদ জানান, ইউটিউব দেখে নতুন জাতের ফুলকপি ভিডিও দেখে তা চাষের প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়। এ জন্য তিনি বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে যোগাযোগ করে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে রত্ন, আর্লি স্পেশাল ও সার্মার হোয়াইট জাতের ফুল কপির বীজ গ্রহন করে চাষ করে। ক্ষেতে কোনো প্রকার কীটনাশক ও সার প্রয়োগ না করে কেবল জৈব সার ব্যবহার করেছেন তিনি। চারা রোপণ করেছেন। ৭০-৭৫ দিনের মধ্যেই গাছে ফুল আসা শুরু করে। বর্তমানে তিনি এসব কপি বিক্রি করতে শুরু করছেন।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শস্যভাণ্ডার বলা হয়ে থাকে। এই উপজেলায় অধিকাংশ শস্যই উৎপাদিত হয়। এ বছর উপজেলায় কৃষকেরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। কৃষকেরা মৌসুমের শুরুতে আগাম জাতের শীতকালীন সবজি বাজারজাত করে অধিক লাভের আশা করছেন।

তিনি আরও বলেন, আগাম জাতের ফুলকপি স্বাদেও ভালো। সাধারণ ফুলকপির তুলনায়। যা স্বাস্থ্যের জন্য ভালো।টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীরগঞ্জ উপজেলায় ৮৫ হেক্টর জমিতে ফুলকপি,আবাদ করা হয়েছে। প্রদর্শনী কৃষককে প্রদান করা হয়েছে। ফুলকপির আবাদ সম্প্রসারিত হলে কৃষকরা নিঃসন্দেহে লাভবান হবেন। আগামী বছর অনেকে আগাম জাতের ফুল কপি চাষ করবেন বলে তিনি জানান। প্রতিনিয়ত পরিদর্শনে আসেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তাগন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর