মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পাকিস্তান সফরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬

ছয় দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সূত্র জানায়, নাসিমুল গনি বুধবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

এই সফর আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা। এ চুক্তির আওতায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফরকে মসৃণ করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে।

এই সফর দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সফরে সিনিয়র সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম ও ডিআইজি মো. জান্নাতুল হাসান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর