মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৫

রাজধানীর এমআরটি লাইন-৬ এর আওতাধীন ১৪টি মেট্রোরেল স্টেশনে মোট ৩১টি রিটেইল শপ ভাড়ার জন্য আহ্বান করা দরপত্র উন্মুক্ত করা হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৪টি স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) এসব দোকান ভাড়া দেওয়া হবে। ইতোমধ্যে আহ্বান করা ভাড়া বিজ্ঞপ্তির বিপরীতে জমা পড়া আবেদনপত্রগুলো ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে উন্মুক্ত করা হবে।

উন্মুক্তকরণ অনুষ্ঠানে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। এ বিষয়ে সময়মতো উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর