মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন

রাজধানীর সাতরাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তারা।

প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করার এবং জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পূর্বঘোষিত দাবিগুলোর রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তারা উপস্থাপন করেন।

এদিকে, দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সভা হওয়ার কথা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর