মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চকরিয়া থেকে মাইক্রোবাস ভাড়ায় এনে নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস। পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নিতে মাইক্রোবাস ভাড়া করে চট্টগ্রাম নগরে এসেছিল তারা।

শনিবার (১৩ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হামজারবাগ সঙ্গীতের মোড় আজিজুল্লাহ সড়ক হযরত কামাল শাহ বোগদাদী (রঃ) মাজার গেইটের সামনে এই ঝটিকা মিছিল করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন মাইক্রোবাস চালক আবু মুসা, সহযোগী সাকিব আলম, রায়হান উদ্দিন এবং মো. আরিফ। জব্দকৃত মাইক্রোবাসের নম্বর চট্টমেট্রো-ছ-৫১-৮৭৬।

পুলিশ জানিয়েছে, মিছিলটির নেতৃত্ব দিয়েছেন চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শীর্ষ সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভান। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনসাধারণের ক্ষতি ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে মিছিলটি করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, মাইক্রোবাসের চালক এবং হেলপারকে আগে গ্রেপ্তার করে পুলিশ। তারা জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিলে অংশগ্রহণের উদ্দেশ্যে গাড়িটি চকরিয়া হতে ভাড়া করা হয়। মাইক্রোবাসটি চট্টগ্রাম শহরে এসে ঝটিকা মিছিল শেষ করে ছবি তুলে পুনরায় চকরিয়া ফেরত নিয়ে যাবে বলে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রূজু হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর