মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কিডনি ভালো রাখতে নিয়মিত খেতে পারেন যেসব ফল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

আমাদের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহজলভ্য একটি ফল হচ্ছে আঙুর। এই ফলটি অনেক রঙের হয়ে থাকে- সবুজ, কালো, লাল।

কালো আঙুরে রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। তবে কিডনির স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো লাল রঙের আঙুর। তাই মাঝে মাঝে খেতে পারেন এই বিশেষ রঙের আঙুর।

আরেকটি ফল রয়েছে বেদানা। এটি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আয়রনের ঘাটতি মেটাতে, হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পর্যায়ে রাখতে বেদানার জুড়ি মেলা ভার। আবার বেদানাতেও ভালো থাকে কিডনি।

প্রতিদিন একটি করে আপেল খেতে পারলে শরীর-স্বাস্থ্যের অনেক সমস্যাই দূর হয়। সবার আগে ভালো থাকবে হার্ট। কারণ আপেল খেলে খারাপ কোলেস্টেরল কমবে। এই ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টস। এই ফলে পটাশিয়ামের পরিমাণ কম।

আর এই সবকটি বিষয়ই কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

এছাড়া জাম জাতীয় ফল খাওয়া অনেক কারণে স্বাস্থ্যের জন্য ভালো। প্রায় সব জামের মধ্যেই প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে। বিভিন্ন ধরনের জামের মধ্যে লাল রঙের ছোট ছোট আকৃতির ক্র্যানবেরি খেলে ভালো থাকবে কিডনি। ক্র্যানবেরির জুসও খেতে পারেন।

জামের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টি রয়েছে ব্লুবেরিতে। অ্যান্টি-অক্সিডেন্টসে ঠাসা এই ফল আমাদের শরীরে ইনফ্লেমেশনের সমস্যা কমায়। আর যেহেতু ব্লুবেরির মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে, তাই এই ফল কিডনির স্বাস্থ্যেরও খেয়াল রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর